মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উৎযাপন কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত

গোপালগঞ্জে সাত নারী মুক্তিযুদ্ধকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৫.৪৬ পিএম
  • ৪২৪ Time View
40

কালের খবরঃ

গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্বর্ধনা প্রদান করেছে।বুধবার (২২ মার্চ) দুপুরে  বঙ্গমাতা চক্ষু হাসপাতাল মিলনায়তনে পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী উত্তরীয়, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে নারী বীর মুক্তিযোদ্ধা রিফা বেগম, কল্পনা রানী সাহা, ইচ্ছা বসু, গৌরী বল, মিসেস রোকেয়া শিরিন, মিসেস হেনা ও আমেনা বেগমকে সংবর্ধনা প্রদান করেন।বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর,  সাবেক ডেপুটি কমান্ডার শেখ আলমগীর হোসেন, নারী বীর মুক্তিযোদ্ধা কল্পনা রানী সাহা , হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এস এম কাদের সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

নারী বীর মুক্তিযোদ্ধা রোকেয়া শিরিন বলেন, আগে অনেক প্রতিষ্ঠানই আমাদের সম্বর্ধনা দিয়েছে। কিন্তু এটি একটি ভিন্নতর সংবর্ধনা। এখানে আমাদের সবাইকে একটি করে জামদানি শাড়ি দেওয়া হয়েছে। এই শাড়ি পড়েই আমরা   এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এরপর উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।   দেয়া হয় একটি করে সম্মাননা টেস্ট । এছাড়া আমাদের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।    প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়ের নামের এই প্রতিষ্ঠান থেকে আমাদের  সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী বলেন, মুক্তিযুদ্ধারা জাতির সূর্যসন্তান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে  মুক্তিযোদ্ধাদের সাথে নারী বীর মুক্তিযোদ্ধারা ৭১ এ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করেছেন। তাদের কাছে এই জাতি চির কৃতজ্ঞ। মহান স্বাধীনতার মাসে তাদেরকে সম্বর্ধনা দিতে পেরে আমরা ধন্য। পরে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION