বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিগত অন্তর্বর্তী সরকারের টিকাদান ব্যর্থতাতেই হামের প্রাদুর্ভাব- ড. জিয়াউদ্দিন হায়দার কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

বশেমুরবিপ্রবি’তে জাতির পিতার জন্মবার্ষিকীতে নানান আয়োজন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৩.০৭ পিএম
  • ৫১০ Time View
125

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা  ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার(১৭ মার্চ) বিকাল সাড়ে ৪টায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে ৫ টায় উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব শিশুদের নিয়ে কেক কাটেন। এরপরেই শিক্ষক সমিতির পক্ষ থেকেও কেক কাটার আয়োজন করা হয়। বিকাল পৌনে ৬টায়  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭ টায় উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা প্রমুখ।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব বলেন, জাতির পিতার জন্মদিবসকে জাতীয় শিশু দিবস উদযাপন করার মাধ্যমে শিশুরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে এবং জাতির পিতার আদর্শ ও দর্শন সম্পর্কে জানতে পারছে। তিনি আরও বলেন, শিশুরা যদি বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন ধারণ করে তাহলে তারাই ভবিষ্যৎ বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নেতৃত্ব দিবে।

এরপর সন্ধ্যা সাড়ে টায় শহীদ মিনার প্রাঙ্গণে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কেক কাটা অনুষ্ঠানের পূর্বে শহীদ মিনারে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার ও শিক্ষক সমিতির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন এবং রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION