বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আগামী প্রজন্মের মাঝে কবি সুকান্তের আদর্শকে ছড়িয়ে দিতে হবে -শহীদ উল্লা খন্দকার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১২.১২ পিএম
  • ৪৭১ Time View
92

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতার মাধ্যমে একটি শোষণ মুক্ত অসাম্প্রদায়িক সমাজ গড়তে চেয়েছিলেন।তিঁনি ৫বছর বয়সেই কবিতা লেখা শুরু করেন। সে শুধুই একজন কবি ছিলেন না, একাধারে কবি, গীতিকার, প্রাবন্ধিক, সর্বোপরি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তাই তাঁর আদর্শকে আগামীর প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।

রবিবার (৫ মার্চ) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কবি সুকান্তের পৈতৃক ভিটায় অনুষ্ঠিত ৫দিন ব্যাপী সুকান্ত মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মারা যায়। তাঁর জীবনটা ছোট হলেও লেখার পরিধি ছিল ব্যাপক। এই কোটালীপাড়া শুধু কবি সুকান্তের পৈতৃক ভিটাই নয়। এখানে অনেক বিখ্যাত মানুষদের পৈতৃক ভিটা ও  জন্ম হয়েছে। বিখ্যাত গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী, বিখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, বিখ্যাত সঙ্গীত শিল্পী তারাপদ চক্রবর্তী, বিখ্যাত সঙ্গীত শিল্পী সুধীর লাল চক্রবর্তীসহ অনেক গুনী ব্যক্তির পৈতৃক ভিটা এই কোটালীপাড়া। এই মাটিতে জন্ম গ্রহণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ডিজিটাল বাংলাদেশের রুপকার ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিক লেখক নির্মল সেনসহ অনেক গুনী ব্যক্তি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুকান্ত মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, নব-নির্বাচিত পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, লেখক ডা. সিদ্ধেশ্বর মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, তুষার মধু, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বুলবুল, শিক্ষক হাবিবুর রহমান মুকুল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, এ বছর ৫দিন মেলা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে এই মেলার সময় আরো বাড়ানোর চিন্তা ভাবনা আমাদের রয়েছে।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার লেখক ডা. সিদ্ধেশ্বর মজুমদারের লেখা সনেট কবিতার বইয়ের মোড়ক উন্মোচন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত  চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এর  আগে বুধবার (০১ মার্চ) রাতে প্রদীপ  প্রজ্জলন করে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ মেলার উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে।

প্রসঙ্গত, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারণ ভট্রাচার্য্য ও মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল-তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। কবির পিতা নিবারণ ভট্রাচার্য্য দেশ বিভাগ ও সুকান্তের জন্মের অনেক আগেই কোটালীপাড়ার ঊনশিয়া গ্রামের ভিটেমাটি ফেলে রেখে পরিবার পরিজন নিয়ে কলকাতা চলে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION