রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উচ্চ নির্মাণ ব্যয় ও ঋণের সুদে থমকে যাচ্ছে আবাসন প্রকল্প এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া বিকাশে সায়েম সোবহান আনভীরের উদ্যোগ বসুন্ধরা শুভসংঘের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ৪০ নারীর বিগত সরকার একটি রাষ্ট্রের পরামর্শে এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল- এস এম জিলানী আইসিসিবিতে এক ছাদের নিচে গাড়ির বিশাল সমাহার ইউনুস গং এর ফাঁসি চাই লেখা পোস্টার লাগানোর অভিযোগে কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক নারীর সম্মান ও ক্ষমতায়ন বাড়াতে ফ্যামিলি কার্ড দিয়েছেন প্রধানমন্ত্রী- এস এম জিলানী ১৯৫৮ সালের সামরিক অভ্যুত্থান: যে পথে গণতন্ত্র থেকে দূরে সরে যায় পাকিস্তান রাজউকের আবাসন প্রকল্পে কাজের ধীরগতি, বাড়ছে অনিয়মের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে বসুন্ধরার উদ্যোগ, আসছে ইউনিভার্সিটি কাপ

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পিরোজপুর জেলা জজ আদালতের পিপি ও জিপির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৪.৫২ পিএম
  • ৪৬৮ Time View
144

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগ পাওয়া পিপি ও জিপিসহ অন্য আইনজীবীগণ।

শনিবার (৪ মার্চ) সরকারী কৌশুলী (জিপি) প্রেমানন্দ হালদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহমেদ,জেলা  আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ আউয়াল মিয়া, সহকারী পাবলিক প্রসিকিউটর নারী শিশু ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিলীপ কুমার মাঝি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য চন্ডীচরণ পাল, পিরোজপুর জেলা আইনজীবী  সমিতির সাবেক সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, আইনজীবী নির্মল কান্তি সরকার ও শহীদুল ইসলামসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION