মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১২ পিএম
  • ৪৩৮ Time View
44

কোটালীপাড়া প্রতিনিধিঃ

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যাবেন। সেখান থেকে শনিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি (টিটি) উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে পুরো কোটালীপাড়া উপজেলাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। দলীয় নেতা-কর্মীসহ সকল শ্রেণির মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে এক নজর দেখা ও তাঁর ভাষন শোনার জন্য অধির আগ্রহে বসে আছেন।জনসভাস্থলের প্রস্ততি দেখতে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জনসভার প্রধান সমন্বয়ক শেখ হেলালউদ্দিন এমপি মাঠ পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লাহ খন্দকার, আওয়ামী লীগ নেতা কাজী আকরাম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান,সাধারন সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION