মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শুধু ট্রেন নয়, গোপালগঞ্জের জন্য যা যা দরকার আমরা তাই করব। একই মঞ্চে তিন এমপি গোপালগঞ্জে মাধ্যমিকের ফলাফলে সেরা শহরের তিন বিদ্যালয় গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন সার্ভিস টুঙ্গিপাড়ায় শীঘ্রই মডেল মন্দির নির্মাণ করা হবে-এমপি এসএম জিলানী টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত

কোটালীপাড়া পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনিত একটি মাত্র মনোনয়ন জমা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২২ পিএম
  • ৪৯৫ Time View
132

কোটালীপাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা। এ উপজেলা আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাটি হিসেবে পরিচিত। এখানে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের কমিটি বা কর্মকান্ড নেই বললেই চলে। তাই এখানে যে কোন নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে থাকেন।

আগামী ২০মার্চ কোটালীপাড়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনের তফসিল অনুযায়ী রবিবার (১৯ ফেব্রুয়ারি) মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এ দিনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান হাজরা একক প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, এস এম হুমায়ুন কবির, বর্তমান পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নুসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।

মতিয়ার রহমান হাজরা বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। আমার রাজনৈতিক জীবন বিবেচনা করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি মেয়র হিসেবে শপথ নেওয়ার পর এই পৌরসভাকে দূর্নীতি ও মাদকমুক্ত করে স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলবো।

উপজেলা নির্বাচন অফিসার মেহেদী হাসান বলেন, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মতিয়ার রহমান হাজরা ব্যতিত অন্য কোন মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। এছাড়া কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION