রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ৬ জন কারাগারে মাদকের ভয়াবহতা সম্পর্কে ইমাম-মুয়াজ্জিনদের বয়ান দেওয়ার আহ্বান জানালেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানী চাকরি ছেড়ে জনসেবায় জীবন উৎসর্গ! নিজের টাকায় জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত গড়েছেন মুকসুদপুরের ‘মানবতার ফেরিওয়ালা’তপন ঘোষ গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

চিকিৎসকের উপর হামলা ঘটনায় দ্বিতীয় দিনের কর্মবিরতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩৯ পিএম
  • ৫৩৮ Time View
191

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ কমলেশ বাগচীর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বর্হিচিকিৎসা বিভাগের সকল কক্ষে তালা মেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করেন হাসপাতালের চিকিৎসকেরা। এর ফলে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পরেছেন। তবে হাসপাতালের জরুরী সেবা চালু ছিলো।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন বলেন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ কমলেশ বাগচীর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপদ কর্মস্থলের দাবিতে ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত দুই ঘন্টা পূনরায় কর্মবিরতি পালন করা হবে। যদি এই সময়ের মধ্যে চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ শাখার নির্দেশে আরো কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।

এবিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর বলেন, মামলার পর আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। আশা করি খুব দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত সোমবার উপজেলার গিমাডাঙ্গা গ্রামের জায়েদ মুন্সী (১৭) প্রচন্ড জ্বর, শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়রোগীর মৃত্যু হলোরোগীর স্বজনরা ডাক্তারকে এলোপাতাড়ি মারপিট করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION