বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী

টুঙ্গিপাড়ায় নামাজ শেষে ফেরার পথে ট্রলির চাপায় বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০৩ পিএম
  • ৬৪২ Time View
446

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রলির চাপায় হাবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মামার বাজার এলাকায় এঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হাবিবুর রহমান উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর বলেন, ট্রলি চাপায় নিহত বৃদ্ধ পার্শ্ববর্তী মসজিদ থেকে জোহরের নামাজ পরে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলো। এসময় বাঁশবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া ইট টানা ট্রলি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ওসি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION