বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবকের মৃত্যু টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসা ছাত্রের বাড়িতে বোম ডিসপোজাল টিম সনাতনী সম্প্রদায়ের মানুষেরা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন- এমপি এসএম জিলানী গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা মুকসুদপুরে ইজিবাইক চাপায় এক শিশু নিহত মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি

বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ২.১২ পিএম
  • ৪১৬ Time View
48

কালরে খবরঃ

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীকে (৮৫) রাষ্ট্রীয়ভাবে দাফন করা হয়েছে।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সরকারী বঙ্গবন্ধু কলেজ মাঠে মরহুমের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ,জেলা পরিষদ, উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

এরপর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কোর্ট মসজিদের ইমাম মুফতী হাফিজুর রহমান।জানাজায় জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারও মানুষ অংশ নেন।

পরে মরহুমের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি ) বেলা ১১ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা , গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION