সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১ টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা। গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জে এক সপ্তাহে ৪৩ শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে, মৃত্যু-১, পজেটিভ-১ গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধী পেল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ

গোপালগঞ্জে মাদককে লালকার্ড দেখাল হাজার মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৫.১৬ পিএম
  • ৪৭০ Time View
96

কালের খবরঃ

গোপালগঞ্জে কানসার্ট অনুষ্ঠানে মাদককে লালকার্ড দেখিয়ে শপথ নিয়েছেন হাজারো জনতা।শুক্রবার (১৩ জানুয়ারী) রাতে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মাদক বিরোধী কনসার্টে উপস্থিত হাজারো জনতা প্রথমে মাদককে না বলে লালকার্ড প্রদর্শণ করেন। পরে তারা মাদক বিরোধী শপথ গ্রহন নেন।কনসার্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিএম সাহাব উদ্দিন আজম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের ।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা ডা. সিদ্বেশ্বর মজুমদার, গোবরা ইউপি চেয়ারম্যান চৌধূরী শফিকুল ইসলাম টুটুল, গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ্যাড. মাহাবুবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।এরপর সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে মাদক বিরোধী কনসার্ট। এই কনসার্টে ভারত ও বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কনসার্ট যখন জমে ওঠে তখন হাজারো জনতা লালকার্ড হাতে নিয়ে মাদককে না বলেন। এরপর তারা মাদক বিরোধী শপথ গ্রহন করেন। কনসার্ট থেকে তারা মাদক বিরোধী দীপ্ত শপথ মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বাড়ি ফেরেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের বলেন, মাদক বিরোধী কনসার্টে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই কনসার্টে ব্যাপক সাড়া পড়েছে।  সমাবশে মাদকের কুফল ও ক্ষতিকর দিক দিয়ে আলোচনা করা হয়। মাদক শুধু ব্যক্তিকেই ধ্বংস করে না। পরিবার,সমাজ ও রাষ্ট্রের  ক্ষতি করে। তাই মাদক পরিহার করার জন্য আমরা আহবান জানিয়েছি । কনসার্টের মতো সবাই এমন সাড়া দিলে আমাদের সমাজ থেকে মাদক বিতারিত হতে বাধ্য। সবাই সচেতন হলে তবেই এই সমাজ মাদকমুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION