বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আসুন আমরা এক সঙ্গে নির্বাচন করবো। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। টুঙ্গিপাড়ায় – ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৬.০২ পিএম
  • ৪৬৯ Time View
75

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে বলেছেন, আপনারা (বিএনপি) শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা এক সঙ্গে নির্বাচন করবো। নির্বাচন সুষ্ঠু হবে। অবাধ হবে। দু’দিন আগে গাইবান্ধায় যে উপনির্বাচন হয়েছে এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কেউই হস্তক্ষেপ করবে না।শনিবার (৭ জানুয়ারী)  দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের,   এসব কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? দেশের মানুষকে, ভোটারদেরকে শাস্তি দিচ্ছে কেন? আন্দোলনের নামে আজকে আপনারা এই যে বাস পোড়ানো, সামনে আপনাদের আরো ভয়ঙ্কর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এই সব করে, দেশের আজকের এই সংকটের সময় আরো নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে বিপদে জর্জরিত করা থেকে আপনাদেরকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজকে বিরোধী দলের আন্দোলন। আমাদের পরিষ্কার বক্তব্য যে আমাদের দেশে কেন সংবিধান পরিবর্তন বা সংশোধন করে যে তত্ত্বাবধায়ক সরকার একটা ডেড ইস্যু সেইটাকে আবার জীবিত করতে হবে। পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও এই তত্ত্বাবধায়ক সরকার নাই। এই অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগন এই অস্বাভাবিক সরকার চায় না। যে ভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে। সরকার কোন হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র নির্বাচনকালিন রুটিন দায়িত্ব পালন করবে।

ওবায়দুল কাদের আরো বলেন, এটা চ্যালেঞ্জিং বছর। সামনে আরো কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় ২২-তম সম্মেলন করেছি।  যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে। আপনারা জানেন মেট্রোরেলের ফাস্টফেজ, পদ্মাসেতু উদ্বোধন হয়েছে। কর্ণফুলী টানেলও উদ্বোধনের পথে। শত সেতু করেছি, শত রাস্তা করেছি। সামনে অনেক কাজ আছে।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরো বলেন, সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে বঙ্গবন্ধুর সুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে আমরা এগিয়ে যাবো- এটাই আমাদের অঙ্গিকার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION