সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

ফেডারেশন কাপ ফুটবলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলো হারিয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৬.৩৮ পিএম
  • ৪৩৬ Time View
40

কালের খবরঃ

গোপালগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনীয় ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে এক গোলো হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট ঘরে তোলে শক্তিশালি মোহামেডান স্পোটিং ক্লাব।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা ফুটবল অ্যাশোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন খসরু উপস্থিত ছিলেন।

পরে বেলা আড়াইটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শক্তিশালী মোহামেডানের মুখোমুখি হয় রহমতগঞ্জ। প্রধমার্ধের শুরুতেই দুই দল আক্রমন-পাল্টা আক্রমনের মধ্যদিয়ে খেলা শুরু করে। কিন্তু বেশ কয়েকটি সহজ সুযোগ নস্ট করলে গোল শূন্য নিয়ে বিরতিতে যায় দুই দল।

খেলার দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ পাল্টা আক্রমন। কিন্তু সুযোগ নষ্ট করায় গোলের দেখা পাচ্ছিল না দুই দল। তবে ৭৬ মিনিটে মোহামেডানের ১০ নং জার্সিধারী খেলোয়াড় সোলাইমান দিয়াবাতে (Soyleymance Diabate) গোল করে দলকে এগিয়ে দেন। তবে সহজ সুযোগ নষ্ট করায় রহমতগঞ্জ গোল বঞ্চিত হলে এক গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোটিং ক্লাব।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ছাড়াও মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, ও কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে ১১টি দল অংশগ্রহণ করেছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION