বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শামুকের খোঁজে বিলজুড়ে মানুষ, নিঃশেষের পথে জলজ জীববৈচিত্র্য|সংরক্ষণের দাবি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে- এস এম জিলানী

বশেমুরবিপ্রবিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ৪.৩৬ পিএম
  • ৫১৮ Time View
147

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, জাতির পিতার সমাধিসৌধ, গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভ ও বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী প্রীতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার(১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১টায় স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বাঁধন মনি, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা শেখ তারেক, এম এম ইব্রাহীম পলাশ, শিক্ষার্থী সৌরভ কর্মকার প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের সহকারী অধ্যাপক সানিয়া আক্তার।

আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, মুক্তিযুদ্ধের মহান নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু স্বাধীন বাংলার স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি তিনি বাংলাদেশের স্বাধীনতা বাস্তবায়ন করে গেছেন। দেশের এ ক্রান্তিকালে তরুণ প্রজন্মকে বুদ্ধিদীপ্ত ও সাহসের সাথে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, এদেশের স্বাধীনতা রক্ষা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে এসে কাজ করতে হবে।

এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২.১৫ মিনিটে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে, সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বশ্বিবিদ্যালের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ ছাত্রলীগ, কর্মচারী সমিতিসহ সকল বিভাগ, হলসমূহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনে আলোকসজ্জা করা হয়। দিনব্যাপী বিশ^বিদ্যালয়ের খেলার মাঠে  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রীতিক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION