রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
কর্মদক্ষতার মাধ্যমে সংসারের হাল ধরতে চায় কোটালীপাড়ার ছেলে প্রতিবন্ধী জয় হালদার কাশিয়ানীতে ব্রাজিলকে শুভকামনা জানিয়ে ভক্ত সমর্থকদের মোটর সাইকেল শোভাযাত্রা কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা গোপালগঞ্জে মাদকবিরোধী র্যা লী ও আলোচনাসভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় ভিডব্লিউবি চাল বিতরণে অনিয়মের অভিযোগ: উপস্থিত ছিলেন না ট্যাগ অফিসার অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল মানব দেহের জন্য ডাবের পানি কেন দরকার? কী আছে এই প্রাকৃতিক পানীয়ে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি গোপালগঞ্জে শুরু হয়েছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

গোপালগঞ্জে ব্যবসায়ীর বাসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,টাকা ও স্বর্ণালঙ্কার লুট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১.৩৬ পিএম
  • ৪৯২ Time View
134

কালের খবরঃ

গোপালগঞ্জ শহরের ঠিকাদার ব্যবসায়ী বদরুল আহসান টিটোর বাসায় র্দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। ডাকাতিকালে সশস্ত্র ডাকাতরা ২২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয়।

সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জেলা শহরের বৈশাখী রোডে এ ডাকাতির ঘটনা ঘটে।

ঠিকাদারী ব্যবসায়ী বদরুল আহসান টিটো জানান, রাত আড়াইটার দিকে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাত জানালা দিয়ে বিল্ডিং-এর দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এ সময় তাকে দেখামাত্র ছুরিকাঘাত করে ডান হাতে আহত করে। এরপর তাকে চাদর দিয়ে পেঁচিয়ে বেঁধে একটি রুমে আটকে রেখে আলমারি ভেঙ্গে ২২ ভরি স্বর্ণালঙ্কার, পৌনে তিন লাখ টাকা ও দু’টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ডাকাতির খবর পেয়ে সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মোহাইমিন ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরো জানান, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ছিলো। বর্তমানে তার কোটালীপাড়া ও মুকসুদপুরে সড়কের কাজ চলমান থাকায় তিনি গোপালগঞ্জে অবস্থান করছেন।

এ ব্যাপারে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং খোঁজ খবর নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, জেলার বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি ও দিনে দুপুরে চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পুলিশ এসব ঘটনার কোন কূল-কিনার করতে পারেনি। এ নিয়ে সাধারন মানুষের মধ্যে ভিতির সৃস্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION