বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত ২৭, মোট আক্রান্ত ৯১

গোপালগঞ্জে মোটর সাইকেল চাপায় পথচারী নিহত, আহত-১

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬.২৩ পিএম
  • ৪২৮ Time View
48

কালের খবরঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেল চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছে। এতে মোটর সাইকেল চালক মাহবুব খান আহত হয়েছেন।রবিবার (১১ ডিসেম্বর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সন্ধ্যায় বর্ণি-সিঙ্গীপাড়া সড়কের বাঁশুড়িয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম জাফর আলী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। আহত মাহবুব খানের বাড়ী একই গ্রামে।উপ-পরিদর্শক (এসআই) কে এম জাফর আলী জানান, নজরুল ইসলাম বাঁশুড়িয়া এলাকায় বর্ণি-সিঙ্গীপাড়া সড়ক পার হচ্ছিলেন। এসময় বাঁশুড়িয়া থেকে ছেড়ে আসা সিঙ্গীপাড়ামুখি দ্রুতগামী একটি মোটর সাইকেল পথচারী নজরুলকে চাপা দেয়।

এতে পথচারী নজরুল ও মোটর সাইকেল চালক মাহবুব মারাত্মক আহত হন। এসময় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে নজরুলের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত মাহবুবকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION