বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় বেশি দামে গ্যাস বিক্রি ও ডিজেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন জেলা পরিষদের প্রশাসককে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা কাশিয়ানীতে সড়কে গাছের পাতা কুড়াতে গিয়ে গাড়ী চাপায় প্রাণ গেল নারীর টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত বহমানখাল প্রভাশালীদের কবল থেকে উদ্ধার গোপালগঞ্জে হাজারও মানুষের অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো ইস্টার সানডে কোটালীপাড়ায় পুকুর থেকে তেল উদ্ধার।ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে ইস্টার সানডে উদযাপন গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় আর্জেন্টিনার সমর্থনে মটরসাইকেল শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৪.৩৭ পিএম
  • ৪৬৮ Time View
58

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশে যেন মাতামাতির শেষ নেই। কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শনিবার রাত ১ টায় মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা- নেদারল্যান্ড। তাই আর্জেন্টিনার সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর বাইক শোভাযাত্রা হয়েছে।

শুক্রবার(৯ ডিসেম্বর)সকাল ১০ টায় উপজেলার পাটগাতী বাজারের পৌর সুপার মার্কেট থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। এসময় সমর্থকদের গায়ে আর্জেন্টিনার জার্সি ও পতাকা শোভা পাচ্ছিলো। প্রায় ঘন্টাব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রায় মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে বিভিন্ন শ্লোগানও দিচ্ছিলো সমর্থকের্।

আর্জেন্টিনার সমর্থক আহসান আল মামুন বলেন, আমরা আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবেসে সাপোর্ট করি। শনিবার রাতে নেদারল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে এবার বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে উঠবে। এই প্রত্যাশায় আর্জেন্টিনার সমর্থনে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে। এবারের বিশ্বকাপ মেসি বাহিনীর হাতেই উঠবে।

অন্য সমর্থক আশিকুর রহমান সাহেদ বলেন, প্রতিবারের মতো এবারও আমরা আর্জেন্টিনা সমর্থন করি। এবার কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জয় প্রত্যাশা করে এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

আরেক সমর্থক তিতাস শেখ বলেন, এটা মেসির শেষ বিশ্বকাপ। আমরা চাই কাতার ফুটবল বিশ্বকাপে ফাইনাল খেলুক আর্জেন্টিনা-ব্রাজিল। ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ উঠুক আর্জেন্টিনার হাতে। তাহলে ব্রাজিল সমর্থকদের লাফালাফি কমবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION