বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুইজন হেফাজতে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত কোটালীপাড়ায় আর্জেন্টিনার ফাইনাল ঘিরে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর মেসির জাদুতে মন গলল! ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা শিবিরে দুই সমর্থক

ডিসির উদ্যোগে ভিক্ষুকের হাত এখন কর্মের হাত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১.০২ পিএম
  • ৫৪৩ Time View
99

কালের খবরঃ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরনকারী সাহাবুদ্দিন মোল্লা (৩৬) নামে এক যুবককে মুদি ব্যবসার মালামাল দিয়ে সহয়তা করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বুধবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় জেলা-ই-সেবা কেন্দ্রের সামনে এসব মালামাল তুলে দেয় হয়।সহায়তা প্রাপ্ত ব্যক্তি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম পশ্চিমপাড়া এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে।

জেলা প্রশাসন ও পঙ্গু সাহাবুদ্দিন মোল্লা সূত্রে জানাগেছে, সাহাবুদ্দিন গোপালগঞ্জের সড়কে ইজিবাইক চালিয়ে সংসার চালাতো।বিগত আড়াই বছর আগে করোনা চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম নামক স্থানে একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়।এতে তার দুই পা ভেঙ্গে গুড়িয়ে যায়।এরপর থেকে সে মা, মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে ভিক্ষাবৃত্তি শুরু করে।

অভাব আর পঙ্গুত্বের কারনে স্ত্রী চলে গেছে অন্যত্র। এখন বৃদ্ধ মা ও সাত বছর বয়সী মেয়েকে নিয়ে তার পরিবার।এসব বিষয় জানতে পেরে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই অসহায় পরিবারের অর্থ উপার্জনের জন্য পঙ্গু ব্যক্তিকে দিয়ে মুদি ব্যবসা করাতে চাল, ডাল, তেল, আটা, চিপস, স্যাম্পু, ফেয়ার এন্ড লাভলী, সাবান, গুড়া সাবান, খাতা, কলম, পেনন্সিল, চকলেট, নুডুলস, পেস্ট, টুথব্রাশ, মশলাসহ বিভিন্ন ধরনের মালামাল কিনে দেন।

মালামাল হাতে পেয়ে সাহাবুদ্দিন আবেগাপ্লুত হয়ে বলেন, ডিসি স্যার যে উপকার করলেন সেটা আমি কোন দিন ভুলবোনা। তিনি আমার অভিভাবকের মতো কাজ করেছেন।যেটা আমার আত্মীয় স্বজনের করার কথা ছিল সেটা স্যার করেছেন।আমি এই মালামাল দিয়ে ঘরের বারান্দায় দোকান শুরু করবো।বিক্রি করে যে লাভ হবে সেই অর্থ দিয়ে সংসার চালাবো, আর ভিক্ষা করবো না।

এ ব্যাপারে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সাথে কথা হলে তিনি জানান, ছেলেটি আমার সাথে দেখা করে তার সমস্যা ও অসহায়ত্বের কথা জানায়। যেহেতু তার পা ভাঙ্গা হাটতে চলতে সমস্যা তাই তাকে মুদি ব্যবসা করতে কিছু মালামাল কিনে দিয়েছি।একটা অসাহায় মানুষের পাশে সামান্য সহায়তা দিতে পেরে ভালো লাগছে। সবারই সমাজের অসাহায় ও দরিদ্র মানুষদের পাশে সাহায্যের হাত বাড়ানো উচিৎ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION