মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় এক শিশু নিহত, আহত -০১ শান্তি ও মানবকুলের মঙ্গল কামনায় গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কন্ঠে হরিলিলামৃত পাঠ গোপালগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড কাশিয়ানীতে র‌্যাবের হাতে ২২৫ বোতল ভারতীয় কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ওড়াকান্দিতে চলছে বারুনী মেলা ও স্নানোৎসব কোটালীপাড়ায় ধুরাল খাল খননের শুভ উদ্বোধন করেন-সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে পুকুরের কচুরীপানার মধ্য থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন

শোভাযাত্রা, আলোচনাসভা ও চেক বিতরনের মধ্য দিয়ে গোপালগঞ্জে সমবায় দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১১.৩৪ এএম
  • ৩৯৮ Time View
33

কালের খবরঃ

গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনাসভা ও চেক বিতরনের মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।গোপালগঞ্জ সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন লিমিটেড যৌথভাবে এ দিবস পালন করে।

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি শেখ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসীন উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা মোঃ নবীউল ইসলাম বক্তব্য রাখেন। পরে প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION