শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার

নানান আয়োজনে গোপালগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১.৩৯ এএম
  • ৪৬২ Time View
110

কালের খবরঃ

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভার পক্ষ থেকে শেখ রাসেলের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। টুঙ্গিপাড়া পৌর সভার আয়োজনে শেখ রাসেল শিশু পার্কে জন্মদিনের অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের এম.পি শেখ সারহান নাসের তন্ময় উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মোঃ বাবুল শেখ, সিনিয়র সহ সভাপতি মোঃ ইলিযাস হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।পরে কেক কাটা ও  একটি শোভাযাত্রা বের করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জ শহরের শেখ রাসেল শিশু পার্কের শহীদ শেখ রাসেলের ম্যুরালে জেলা প্রশাসক শাহিদা সুলতার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাও পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা শেষে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এসব কর্মসূচীতে জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক,সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান,জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ পৌর সভার মেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ রুহুল আমিনসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION