শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রযুক্তি দেখতে ও গাড়ি কিনতে আইসিসিবিতে দর্শনার্থীদের ভিড় গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ১,২৮৮ পূজামণ্ডপ, মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পুনর্বিবেচনার আহ্বান খেলাপি ঋণ আদায়ে নীতি সহায়তা, ব্যাংকের গ্রাহকদের ঝুঁকি বেশি চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে জোর দুর্গা উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে -এস এম জিলানী সড়কজুড়ে দোকান, ফুটপাতেও দখল—মাদানী অ্যাভিনিউয়ে দুর্ভোগ বাল্যবিবাহ বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে- এমপি, এস এম জিলানী অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে- এস এম জিলানী গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাশিয়ানীতে বাস কেড়ে নিল নির্মাণ শ্রমিকের প্রাণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ১১.২৩ এএম
  • ৫৪৩ Time View
253

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার ( ১৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল শেখ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, ওই নির্মাণ শ্রমিক মহাসড়কের পাশে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় কালভার্টের পাশে সংস্কার কাজ করছিলেন। সকাল ৯ টার দিকে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও বাসের চালক পালিয়েছে।তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION