বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে চারটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। জনমনে আতংক গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ। কারাবন্দি স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলমের ভাই গোপালগঞ্জে তিনটি আসনের কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ গোপালগঞ্জে ডসিরি বাসভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে র‌্যাব-৬ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ; এক একর সরকারী জমি উদ্ধার গোপালগঞ্জ-০২ আসনে বিএনপি প্রার্থী বাবরের নির্বাচনী শোডাউন গোপালগঞ্জে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত -৩ মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবরের সভা গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব

গোপালগঞ্জে দুই পৌর নির্বাচনে মেয়র পদে ১৭জন প্রার্থী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৭.৫২ পিএম
  • ৫০৯ Time View
24

কালের খবরঃ

উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হয়েছে। জমাদানের শেষ দিনে মেয়র, কাউন্সিলর এবং নারী কাউন্সিলর প্রার্থীরা মনোননয়নপত্র দাখিল করেন।

আজ মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে প্রার্থীরা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।সদর পৌরসভায় মেয়র পদে ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া ১৫টি ওয়ার্ডে কউন্সিলর পদে ৬৮ জন ও ৫টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গোপালগঞ্জ সদর পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, সাবেক মেয়র ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাজি লিয়াকত আলী, জেলা শ্রমিক লীগ আহবায়ক ও সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, জেলা যুবলীগ সভাপতি সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী,  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ রকিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম, পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, ব্যাবসায়ী দিলীপ কুমার সাহা দীপু, এস এম নজরুল ইসলাম নুতন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ দিদারুল ইসলাম ও মোঃ আবুল ফাত্তাহ।

গোপালগঞ্জ পৌরসভার মোট ভোটার ৫৫ হাজার ১শ’ ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৮শ’ ১৬ জন ও  নারী ভোটর ২৭ হাজার ৮শ’ ১৬ জন।

এদিকে, জেলার মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৪ জন ও ৩টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনিত অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, স্বতন্ত্র আশরাফুল আলম শিমুল, আহাজ্জাদ মহসিন খিপু মিয়া, সাজ্জাদ করিম মন্টু, আহাদুল ইসলাম ও সাইফুদ্দীন সরদার বিদ্যুৎ। মুকসুদপুর পৌরসভার মোট  ভোটার ১৭ হাজার ৩শ’ ৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬শ’ ৩৫ জন ও  নারী ভোটর ৮ হাজার ৭শ’ ১৩ জন।

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION