বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প ২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর

গোপালগঞ্জে উদ্যোক্তা সৃষ্টির নতুন সম্ভাবনা, দক্ষতা উন্নয়নে বার্ডোর আর্ন প্রকল্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪.৩৯ পিএম
  • ২৫ Time View
36

কালের কন্ঠ ডেক্সঃ

প্রশিক্ষণ নিয়ে চাকরির অপেক্ষায় না থেকে নিজের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি,এমন সম্ভাবনা তৈরি করতে গোপালগঞ্জে শুরু হচ্ছে ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের কার্যক্রম। তৃণমূল পর্যায়ের বেকার যুবক-যুবতী, নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) বাংলাদেশের উদ্যোগে গোপালগঞ্জে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন, তদারকি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ব্র্যাকের তত্ত্বাবধানে ঢাকা বিভাগের গোপালগঞ্জে মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে বার্ডো বাংলাদেশ।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন বার্ডোর গোপালগঞ্জ সদর উপজেলা ম্যানেজার পংকজ কাপালী। তিনি জানান, আর্ন প্রকল্পের আওতায় কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য, উৎপাদন ও ক্ষুদ্র কুটিরশিল্প, পোশাকশিল্পসহ মোট ১৪টি আয়বর্ধক খাতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বাজারের চাহিদা অনুযায়ী কর্মমুখী দক্ষতায় দক্ষ করে তোলা হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে তাদের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান এবং নিজস্ব ব্যবসা বা উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বাজারের সঙ্গে সংযোগ স্থাপনেও সহযোগিতার বিষয়টি প্রকল্পের অন্যতম লক্ষ্য।

বিশেষ করে নারীদের জন্য এ প্রকল্প নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ঘরে বসেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তোলার সুযোগ পাবেন। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ, পোশাক তৈরি এবং কুটিরশিল্পের মতো খাতে দক্ষতা অর্জন করে তারা নিজেরাই আয়ের উৎস তৈরি করতে পারবেন। এতে পারিবারিক আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইছমত কাদির বলেন, প্রকল্পটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত। এর সুষ্ঠু বাস্তবায়ন ও কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে বিভিন্ন অংশীজনকে নিয়ে আজ একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, দেশের জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি প্রকল্পের কার্যক্রম সফল করতে উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনরা।

সভার অংশীজনরা মনে করেন, শুধু প্রশিক্ষণ প্রদান করলেই উদ্যোক্তা তৈরি হবে না; প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা, পুঁজি বা অর্থায়নের সুযোগ, ব্যবসা পরিচালনার জ্ঞান এবং পণ্যের বাজারজাতকরণে সহযোগিতা নিশ্চিত করা জরুরি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সমাজের সমন্বিত উদ্যোগ থাকলে প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকেই সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION