বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড় রাজনীতির বিভাজন পেরিয়ে জাতীয় ঐক্যের পথে বাংলাদেশ ৩ লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেবে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা আছে, ঋণ নিতে উদ্যোক্তা নেই জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস সেন্ট মার্টিন ভ্রমণে ভোগান্তির শেষ নেই, কমছে পর্যটক জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো নেটওয়ার্ক, সিঙ্গাপুরে কমিশন বৈঠকের অভিযোগ তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’ গোপালগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষ, আহত-২০, ককটেল বিস্ফোরণ, দোকান ভাংচুর মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

২১ স্টলে প্রাণিসম্পদের বৈচিত্র্যময় প্রদর্শনী, নজর কাড়ল ১৪ মণ ওজনের বিশাল ষাঁড়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩.১৪ পিএম
  • ১৮ Time View
29

কালের খবর ডেক্সঃ

প্রাণিসম্পদের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক পশুপালন সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ হাউজিং প্রকল্প মাঠে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

এর আগে হাউজিং প্রকল্প মাঠ এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার ২১টি স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত বিভিন্ন প্রাণী ও প্রাণিসম্পদসংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন িএবং খামারীদের সঙ্গে কথা বলেন।

পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. এ এফ এম আব্দুল মালেক, কৃষিবিদ সঞ্জয় কুন্ডু, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হোসেন সিকদার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন্দ্রনাথ বাইন, সিনিয়র প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা প্রিয়াংকা রানী মোদক, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স মাহমুদসহ জেলার বিভিন্ন এলাকার খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মেলার অন্যতম আকর্ষণ ছিল ১৪ মণ ওজনের একটি বিশাল ষাঁড়। এ ছাড়া ঘোড়া, ছাগল, ভেড়া, বিড়াল, দেশীয় জাতের হাঁস-মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়। প্রাণিসম্পদের বৈচিত্র্যময় এ প্রদর্শনী দেখতে মেলায় দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

দিনব্যাপী এ আয়োজনে জেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকার খামারি ও পশু পালনকারীরা অংশগ্রহণ করেন। এ ধরনের আয়োজন প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি খামারিদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও আধুনিক পশুপালনে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION