সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড়

গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১.৩৬ পিএম
  • ১৭ Time View
23

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে ইমাম রেজা (যুবক) নামে এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগ এনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী।

আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার উলপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত ইমাম রেজার স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইমাম রেজাকে হত্যা করে মরদেহ ধানের মিলের একটি পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বজনরা জানান, ইমাম রেজা গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।

মরদেহ উদ্ধারের পর থেকেই ইমাম রেজার স্বজনরা দাবি করে আসছেন, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, মরদেহের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্নও দেখা গেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসী দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION