রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের গোপালগঞ্জে ১২৮৮ দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশজুড়ে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় বখাটে যুবককে মারধর করে আহত অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি বাওড় ইস্ট ওয়েস্ট মিডিয়ার ছয় সংবাদমাধ্যমের ১৭ সাংবাদিক পেলেন পুরস্কার মুকসুদপুরে ৫টি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষতি ক্রীড়ার বহুমাত্রিক আয়োজনে মুখর বসুন্ধরা স্পোর্টস সিটি বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন ক্রেতাদের আগ্রহে এক ঘণ্টা বাড়ল আইসিসিবির কার বাজারের সময়

গোপালগঞ্জে ৫০০ টাকায় ইজিবাইক রেজিস্ট্রেশনের নির্দেশ এমপি বাবরের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭.২০ পিএম
  • ১৭ Time View
23

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ শহরে যানজট নিরসন ও ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য ডাঃ কে. এম. বাবর। এর মধ্যে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইজিবাইক সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে শহরের যানজট নিরসন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, পৌরসভার নির্ধারিত প্লেট ছাড়া অন্য কোনো ইজিবাইক শহরে চলাচল করতে পারবে না। শহরের ধারণক্ষমতার অতিরিক্ত ইজিবাইক রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। এছাড়া পরবর্তী পৌর টোল আদায়ের টেন্ডারে ইজিবাইক, ভ্যান ও রিকশার জন্য কোনো পৌর টোল রাখা হবে না।

এ ছাড়া শহরের প্রধান সড়কে ইজিবাইকের কোনো স্ট্যান্ড থাকবে না এবং সড়কে কোনো ইজিবাইক দাঁড় করিয়ে রাখা যাবে না। ইজিবাইক ও ভ্যানের জন্য নির্ধারিত স্ট্যান্ড করা হবে পৌর লেকের পশ্চিম পাশের সড়কে।

আলোচনা সভায় এমপি ডা. কে. এম. বাবর বলেন, এসব ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে গোপালগঞ্জ শহরের যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ  গ্রহণ করা জরুরূ।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক রেজওয়ানা কবীর, পৌরসচিব এইচ. এম. রকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল বারীসহ ইজিবাইক সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION