বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত সাইবার নিরাপত্তায় তারেক রহমান সরকারের সময়োপযোগী উদ্যোগ গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শেষ বিদায়েও টাকার হিসাব, কবর সংরক্ষণে কোটি টাকার বোঝা গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ পালিত গোপালগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে মানববন্ধন টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, স্ত্রী আহত

গোপালগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬.৩৯ পিএম
  • ৩৪ Time View
44

কালের খবর ডেক্সঃ
উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।উত্তেজনাপূর্ণ ফাইনালে সদর উপজেলা দলকে ৩৯-৩৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কাশিয়ানী উপজেলা দল।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত মাত্র দুই পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে কাশিয়ানী উপজেলা দল।

খেলা শেষে বিজয়ী কাশিয়ানী উপজেলা দল ও রানারআপ সদর উপজেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং চ্যাম্পিয়ন কাপ ও রানারআপ কাপ তুলে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

এ সময় পিবিআই-এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) মোঃ নাফিছুর রহমান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশের সদস্যগণ, সংবাদকর্মীগণ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION