মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :

গোবিপ্রবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩.৩১ পিএম
  • ১৪ Time View
16

 গোবিপ্রবি  প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (২৮ ও ২৯ সেপ্টেম্বর) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট’ শীর্ষক এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম। কর্মশালার কোর্স পরিচালক ছিলেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে। এ ক্ষেত্রে ওবিই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি গোবিপ্রবিকে আধুনিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় মূল রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম। তিনি ওবিই কারিকুলামের রূপরেখা, পাঠদান পদ্ধতি, শিক্ষার ফলাফল নির্ধারণ এবং মূল্যায়ন প্রক্রিয়ার বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় গোবিপ্রবির বিভিন্ন বিভাগের মোট ১০৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION