কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই, ৫ ছাগলের মৃত্যু
Reporter Name
Update Time :
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১.৪৫ পিএম
১৮
Time View
কাশিয়ানীতে অগ্নিকাণ্ডে তিন ঘর পুড়ে ছাই, ৫ ছাগলের মৃত্যু
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে পাঁচটি ছাগলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার চাপ্তা মধ্যপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।কাশিয়ানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রনেন্দ্রনাথ চৌধুরী জানান, আমিনুর শেখের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বসতঘরসহ তিনটি ঘর, পাঁচটি ছাগল ও বিভিন্ন মালামাল পুড়ে যায়।খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক আমিনুর শেখ।
22