কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকায় রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাঁটছিলেন।এ সময় একটি অজ্ঞাতনামা বাস তাদের পিছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।নিহতরা হলেন,বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)। আহতদের মধ্যে জাহিদ মোল্লা (৫০) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভাঙ্গা...
24
কাশিয়ানী প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পঞ্চবট্টি এলাকায় রাস্তার পাশ দিয়ে ওই দুই ব্যক্তি হাঁটছিলেন।এ সময় একটি অজ্ঞাতনামা বাস তাদের পিছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।নিহতরা হলেন,বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) ও জাহিদ মোল্লা (৫০)।
আহতদের মধ্যে জাহিদ মোল্লা (৫০) ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবায়দুল কাজী দুইজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।