কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-১ গোলে রুখে দিয়েছে আরামবাগ ক্রীড়া চক্র।আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক আরামবাগ ও বসুন্ধরা কিংস। খেলার ৩১ মিনিট পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নদের আটকে রাখে আরামবাগ। তবে ৩২ মিনিটে পেনাল্টি পায় বসুন্ধরা। স্পট কিক থেকে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন নেপালী প্লেয়ার অঞ্জন বিস্তা। তবে আর কোন গোল না হওয়ায় এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।
খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণের ধার বাড়ায় আরামবাগ। কিন্তু একের পর এক আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যার্থতায় গোল যেন সোনার হরিণ হয়ে উঠেছিল আরামবাগের জন্য। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে ১০ নম্বর জার্সি পরিহিত বদলি খেলোয়াড় সামিন ইয়াসার গোল করে আমরামবাগকে সমতায় ফেরান। ফলে নিশ্চিত পরাজয় থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।
Design & Developed By: JM IT SOLUTION