কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) জেলা আইনজীবী সমিতি চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সামছুল হক এবং জেলা আইনজীবী সমিতির সম্পাদক এম এ আলম সেলিমসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, আইনজীবী ও বি্এনপির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন ছয়তলা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে গোপালগঞ্জের আইনজীবীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পথ সুগম হতে যাচ্ছে। আধুনিক ও সুপরিসর এ ভবন নির্মিত হলে আইনজীবীদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল, সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি ভবনটি আইনজীবী ও বিচারপ্রার্থীদের জন্য উন্নততর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Design & Developed By: JM IT SOLUTION