শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী টুঙ্গিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ!ময়নাতন্তের জন্য লাশ মর্গে ৪০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে গোবিপ্রবিতে ২দিন ব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু রংপুরে শিক্ষক গণপতিসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে বাড়ছে নদীভাঙন, ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয়!জিওব্যাগে প্রতিরক্ষার চেষ্টা কাশিয়ানীতে নকল বিড়ি তৈরি ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত গোপালগঞ্জের দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১.৩৮ পিএম
  • ১৩ Time View
27

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।আজ শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মারাত্মক আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় আধাঘন্টা  যান চলাচল বন্ধ থাকে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে তিনটি যানবাহনই পরশপর ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ৪০ জন আহত হন।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। মারাত্মক আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করলে প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে, একই মহাসড়কের সদর উপজেলার চেয়ানিয়াকান্দি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION