সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন শত্রুতার জেরে কলাবাগানে কীটনাশক, কৃষকের চার লাখ টাকার ক্ষতি মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭.২৬ পিএম
  • ২৫ Time View
42

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষার্থী ও তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতে ‘এআই বিয়ন্ড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাশিয়ানী উপজেলা হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

‘আগামীর সম্ভাবনা ফাউন্ডেশন’- এর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে এআইয়ের ব্যবহার, সম্ভাবনা, প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে এর প্রভাব নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মিয়া। বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ খলিলুর রহমান।

সেমিনারে প্রশিক্ষণ দেন ডিভাইনলি বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল ফাহিম এবং সারাদেশে এআইয়ের ইনিশিয়েটর আসাদুজ্জামান জয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহমেদ শাফি।

আলোচনায় বক্তারা বলেন, এআই এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়; এটি বর্তমানের বাস্তবতা। শিক্ষা, চাকরি, ব্যবসা ও ফ্রিল্যান্সিংসহ নানা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই তরুণদের প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে।

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আগে এআইকে শুধু মোবাইল বা কম্পিউটারে কিছু কাজ করার প্রযুক্তি হিসেবে জানতাম। আজকের প্রশিক্ষণে বুঝতে পেরেছি, পড়াশোনা থেকে শুরু করে ভবিষ্যৎ ক্যারিয়ারসহ প্রায় সব ক্ষেত্রেই এআইকে কাজে লাগানো সম্ভব।”

আয়োজক প্রতিষ্ঠান ‘আগামীর সম্ভাবনা ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক টি.এম. সামস তাবরিজ আকিব বলেন, আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের এআই সম্পর্কে ধারণা দেওয়া নয়; বরং তাদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রযুক্তিনির্ভর দক্ষ করে তোলা। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে এআই শেখা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। বক্তারা বলেন, সঠিক জ্ঞান ও দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে এআই তরুণদের জন্য চাকরি খোঁজার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিরও বড় সুযোগ হয়ে উঠতে পারে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION