কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বৃদ্ধাসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খাগড়াবাড়িয়া ও সাফলীডাঙ্গা গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা রাহাতুন বেগম (৭৫)নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির অদূরের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে, একই উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সানজিদা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেশীরা জানালা দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ দুইটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রির্পোট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION