সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে শরীফ রফিকউজ্জামান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি’র শিক্ষার্থী অনিক গোপালগঞ্জে অটোরিকশা চালক আবির হত্যার রহস্য উদঘাটন দশলক্ষাধিক মতুয়া ভক্তের অংশগ্রহণে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের ওড়াকান্দির বারুনী স্নানোৎসব ও মেলা টুঙ্গিপাড়ায় জিক-জ্যাক স্টাইলে মোটরসাইকেল চালিয়ে দুর্ঘটনা। প্রাণ গেল এক যুবকের, আহত দুই বন্ধু কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পৌর এলাকার ৪ হাজার অসহায় মানুষ পেল ঈদের চাল গোপালগঞ্জে বছরের প্রথম বৃষ্টি। জনমনে স্বস্তি মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল নোট সহ এক প্রতারক আটক কোটালীপাড়ায় মৎস্যজীবীরা পেল বকনা বাছুর

গোপালগঞ্জে সড়কে দাড়ানো স্কেবেটরের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২.৫৭ এএম
  • ৩৮৯ Time View
36

কালের খবরঃ

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে রাস্তায় দাড়িয়ে থাকা স্কেবেটরের (ভেকুর)  সাথে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত ও অপর অন্ততঃ ১০জন আহত হয়েছে।বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোঃ তোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় প্রাপ্ত বাচ্চু মোল্লা(৫০)দূর্ঘটনার শিকার দিগন্ত পরিবহনের চালক। তার বাড়ি খুলনা জেলায়।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর থেকে প্রায় ১ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে সড়কের দুইপাশে প্রায় ৪কিরোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার পাশে সরিয়ে নেয়ায় পুনরায় যান চলাচল শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক থেকে লিংক রোডে যাওয়ার জন্য স্কেবেটরটি সড়কের উপর রেখে চালক ও শ্রমিকরা রাস্তা দেখছিল। এসময় বাগেরহাটের কাটাখালি থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে রাস্তার উপর দাড়িয়ে থাকা স্কেবেটরের সঙ্গে সজোরে ধাক্কা লাগায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় ও ঘটনাস্থলে বাসের চালকসহ ২জন নিহত হয় এবং অপর ১০ জন যাত্রী আহত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION