মুকসুদপুর প্রতিনিধিঃ
জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা বিকেলে মুকসুদপুর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম, এমপি।সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা সুনীল মণ্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু, এনসিপির শহীদ পরিবারের সদস্য মাহমুদ হাসান, জুলাই যোদ্ধা সাকাওয়াত হোসেন এবং মোল্লা ইব্রাহিম।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহতাব উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Design & Developed By: JM IT SOLUTION