সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শিগগিরই শুরু হবে -এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে ছাত্রকে পেটানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক পুলিশ হেফাজতে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭.৫২ পিএম
  • ২৬ Time View
40

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত৩৬শে জুলাই গণঅভ্যুত্থানস্মারক তোরণে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরপর দুই রাতে তোরণে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন স্থানীয় ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নেতারা। তবে বিষয়ে পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছেস্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ আহত যোদ্ধাদের স্মরণে গত শনিবার দুপুরে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ছাত্রদল। ওই দিন রাত আনুমানিক ১২টার দিকে দুর্বৃত্তরা তোরণটিতে প্রথম আগুন ধরিয়ে দেয়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া সাগর পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি নামসংবলিত অংশ আংশিক পুড়ে যায়

এরপর গত রবিবার গভীর রাতেও একই তোরণের অবশিষ্ট অংশে আবার আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠে। এতে আগের দিন অক্ষত থাকা অংশও সম্পূর্ণ পুড়ে যায়

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের নিহত শহীদ আহত যোদ্ধাদের স্মরণে আমরা তোরণটি নির্মাণ করেছিলাম। কিন্তু পরপর দুই রাতে এতে আগুন দেওয়া হয়েছে। এটি শুধু একটি তোরণে অগ্নিসংযোগ নয়, বরং জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি অবমাননা। আমরা মনে করি, এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এদিকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, প্রথমবার আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আজ সোমবার আবার জানতে পারি তোরণটির অবশিষ্ট অংশেও আগুন দেওয়া হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।পরপর দুই রাতে একই তোরণে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION