বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত, আহত-২ সন্তানের অবহেলা ও নির্যাতনে ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা, বিচার চেয়ে থানায় অভিযোগ সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে জেকে পলিমার: সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও অনুদানের চেক কোটালীপাড়ায় র‌্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার!স্ত্রীরও শ্বশুরের বিরুদ্ধে হত্যার অভিযোগ পরিবারের টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এসএম জিলানী, স্থায়ী সমাধানের আশ্বাস গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

গোপালগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬.০৪ পিএম
  • ২৩ Time View
38

কালের খবর ডেক্সঃ

গোপালগঞ্জ শহরের এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম. বাবর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম. বাবর বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের কোনো স্থান হবে না। নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার ওপরও গুরুত্বারোপ করে তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

পরে সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিবৃন্দ এস. এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION