কালের খবর ডেক্সঃ
গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রাজু শেখ (১৭)এক কিশোর নিহত হয়েছে।এতে আহত হয়েছে নসিমন চালকসহ আরো দুই জন। গত মঙ্গলবার রাতে বেদগ্রাম-রঘুনাথপুর সড়কের বেদগ্রাম রেলক্রসিং এর কাছে এ দূর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)আমিনুল ইসলাম জানান, রঘুনাথপুর গ্রাম থেকে একটি নসিমন শহরের বেদগ্রামের দিকে যাচ্ছিলো। এসময় নসিমনটি বেদগ্রাম রেলক্রসিং এর কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। এতে নসিমনটি রাস্তার খাদে পড়ে গেলে রাজু শেখসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজু শেখ গভীর রাতে মারা যান। নিহত রাজু শেখ (১৭) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোতালেব শেখের ছেলে। পরে আইনী প্রক্রিয়া শেষে আজ বুধবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION