শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছে ধাক্কা, আহত অন্তত ২৫ টুঙ্গিপাড়ায় পৌর এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কার অভিযান শুরু গোপালগঞ্জে উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক ব্যতিক্রমধর্মী সংলাপ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গাছ থেকে পরে গাছকাটা শ্রমিকের মৃত্যু টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এমপির নির্দেশে টুঙ্গিপাড়ায় উন্মুক্ত হলো বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি পেল ৩০০ পরিবার গোপালগঞ্জে হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে সাজা ও অর্থদন্ড। হোটেল সিলগালা

বাগেরহাটে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১.৩৯ এএম
  • ৪ Time View
6

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে নিজাম উদ্দিন শান্ত (৪৮) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাগেরহাট শহরের হাড়িখালী তেতুলতলা এলাকায় ওই আইনজীবীর মোটরসাইকেলের গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং হত্যাকারীদের ধরতে অভিযান শুরু করে।

নিহত নিজাম উদ্দিন শান্তর বাড়ি বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ এলাকায়। তিনি বাগেরহাট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু জানান, বাগেরহাট শহরে চেম্বারের কাজ শেষ করে প্রতিদিনের ন্যায় নিজাম উদ্দিন শান্ত মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ইতোমধ্যে তেতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এ সময় শান্ত দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে। নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ছিলেন বলে তিনি জানান।

অ্যাডভোকেট ওহিদুজ্জামান দিপু আরও জানান, মৎস্যঘের নিয়ে এলাকায় শান্তর সঙ্গে বিরোধ আছে বলে শোনা যাচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন ঘটনার সত্যতা জানিয়ে বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ সামসুল আরেফিন আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ শনিবার (২৫ জুলাই)সকালে আইনজীবী নেতৃবৃন্দ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গের সামনে জড়ো হন। তারা নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION