শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩.১৪ পিএম
  • ২৩ Time View
35

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত এবং তার স্বামী পুলিশ সদস্য আহত হয়েছেন।আজ শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়কের আলী হাসান তুল্কী মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী চায়না পারভীন সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত চায়না পারভীন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর আদালতে কর্মরত পুলিশ সদস্য চান মিয়ার স্ত্রী। জানা যায়, তারা বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক চান মিয়া আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION