শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান কাশিয়ানীতে প্রতারনা করার সময় ওয়াকিটকিসহ এক প্রতারক গ্রেপ্তার প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক বৃক্ষরোপণ কর্মসূচি; জলবায়ু সহনশীল ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্প্রীতির প্রত্যয় কাশিয়ানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ দেশের উন্নয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে- এমপি সেলিমুজ্জামান সেলিম

কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯.৫৫ পিএম
  • ৩৮ Time View
45

কোটালীপাড়া  প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে আমির হামজা নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু আমির হামজা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের শুকুর আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে শিশু আমির হামজাকে সঙ্গে নিয়ে তার মা বাড়ির পাশের একটি মৎস্যঘেরে ছাগল আনতে যান। এ সময় হঠাৎ দলবধে ভিমরুল শিশু হামজা ও তার মায়ের ওপর আক্রমণ করে। ভিমরুলের আক্রমণের শিকার হয়ে মা ও ছেলের চিৎকার শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে। পরে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ মনে হওয়ায় দুপুরের দিকে স্বজনরা আমির হামজাকে বাড়িতে নিয়ে যান। পরে বিকেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। পুনরায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আমির হামজাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION