মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :

ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদন্ডাদেশ আদালতের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২, ২.০৭ পিএম
  • ৪৮১ Time View
136

কালের খবরঃ

গোপালগঞ্জে ক্ষুদ্র তেল ব্যবসায়ী ও ভাড়ায় চালিত মোটর সাইকেল রাইডার আলী আকবর হত্যা মামলায় দুই আসামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া উভয় আসামীর প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা কর হয়। রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানাগেছে, আসামী সুমন মোল্লা ও নুরু ফরাজী ওরফে নুরুল গত ২০০৮ সালের ২২ মে সন্ধ্যায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামে যাবার কথা বলে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় থেকে আলী আকবরের মোটর সাইকেল ভাড়া নেয়। পরদিন ২৩ মে সদর উপজেলার বাজুনিয়ার হাবিবনগর এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহতের ভাই আলী আহম্মদ বাদী হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া  থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে দীর্ঘ তদন্ত শেষে আসামী সুমন মোল্লাকে গ্রেপ্তার করা হলে তার তথ্য মতে নুরু ফরাজী ওরফে নুরুলকেও গ্রেপ্তার করে পুলিশ। এরপর তদন্ত শেষে ২০০৯ সালের ১৪ জানুয়ারী এসআই মোক্তার হোসেন দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্যগ্রহন শেষে রবিবার আসামীদের বিরদ্ধে এ রায় ঘোষনা করেন আদালত। রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION