মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।আজ শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে পদত্যগের ঘোষনা দেন ওই দুই নেতা।আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ কারী দুই নেতা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা ও সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন মিয়া।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা বলেন, আমারা দুইজন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম। আমরা আজ থেকে আওয়ামী লীগের সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমাদের আর কোন সম্পর্ক থাকবে না। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION