বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া য় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি গোপালগঞ্জে তিনদিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত টুঙ্গিপাড়া পৌরসভার উদ্বৃত্ত বাজেট ঘোষণা গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২৫ ফুলে সাজানো ওসির গাড়িতে চড়ে বর্ণাঢ্য বিদায়, ৩৭ বছরের কর্মজীবনের ইতি টানলেন এসআই ছবির উদ্দিন গোবিপ্রবিতে ইতিহাস বিভাগের ২৪ মেধাবী পেল শিক্ষার্থী বৃত্তি গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২.০৬ পিএম
  • ২৬ Time View
34

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করা হয়।টুঙ্গিপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২ স্টল তৈরি করা হয়েছে। উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

আগামী ৪ জুলাই পর্যন্ত মেলা চলবে। এতে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষির বাস্তবায়ন করতে হবে। তাই পুরনো কৃষি ব্যবস্থাকে বাদ দিয়ে স্মার্ট কৃষিতে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। এতে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION