রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২৮ জুন গোপালগঞ্জে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জার্মান সমর্থকদের বর্নাঢ্য র‌্যালী মুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু গোপালগঞ্জে বিনা উদ্ভাবিত ফসলের উন্নত জাত ও আধুনিক চাষাবাদে প্রশিক্ষণ কর্মশালা কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে এক শিক্ষকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬, ৬.৩৫ পিএম
  • ১৮ Time View
30

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়ে গলায় ফাঁস দিয়ে বিদ্যুৎ কান্তি রায় নামে এক প্রধান শিক্ষক আত্মহত্যা করেছেন।আজ রবিবার (২১জুন) ভোর ৪টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়ারকুল গ্রামের নিজ বাড়ির বাইরে একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। বিদ্যুৎ কান্তি রায় (৫৮) উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী। তিনি বলেন, প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি রায় ব্যাপক ঋণের বোঝায় জর্জরিত ছিলেন বলে তাঁর পরিবার ও স্থানীয় লোকজন জানিয়েছেন। ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি তাঁর বাবা-মায়ের কবরের পাশের একটি কামরাঙা গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

সকালে এলাকাবাসী গাছে তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।এসআই মোসলেম আলী আরও বলেন, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION