বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের সমাপনী কর্মশালা

মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬, ২.৫৯ পিএম
  • ২৭ Time View
38

মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে গত ৩৬ ঘণ্টায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) সকাল থেকে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা পর্যন্ত পৌরসভা সদরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আহত হয়ে ২৩ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।স্থানীয়দের অভিযোগ, একটি বেওয়ারিশ কুকুর কয়েকদিন ধরে পৌরসভার সদর বাজারসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সামনে যাকেই পাচ্ছে, তাকেই আক্রমণ করছে। কুকুরটির হামলায় স্কুলশিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। কয়েকজনের আঘাত গুরুতর বলেও জানা গেছে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, গত দুই দিনে কুকুরের কামড়ে আহত ২৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে। হাসপাতালের ভ্যাকসিন মজুদ পর্যাপ্ত রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, সরকারিভাবে বর্তমানে বেওয়ারিশ কুকুর নিধনের কোনো কর্মসূচি না থাকায় সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। তবে কুকুরটিকে শনাক্ত করে প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হলে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে।এদিকে, বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION