শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারী সহ আহত ১০ গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জে কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭.২৫ পিএম
  • ৩৩ Time View
44

কালের খবর ডেক্সঃ 

সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ এবং গোপালগঞ্জ নার্সিং কলেজ প্রাঙ্গণে সাতটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

এ উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ  চত্বরে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান একটি করে গাছের চারা রোপণ করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিন, বিআরটিএর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান, বন বিভাগের রেঞ্জার কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক, গোপালগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION