মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬.১০ পিএম
  • ৮৩ Time View
100

টুঙ্গিপাড়ায় প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন খাল বিলে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার ( ১১ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রাম থেকে আড়াই হাজার মিটার (১১২ পিচ) জাল উদ্ধার করে মৎস্য বিভাগ।পরে সেগুলো গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলার  মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলাম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, মাছের প্রজনন মৌসুমে অসাধু শ্রেনীর মানুষেরা বিভিন্ন খাল বিলে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে রেখে দেশীয় মাছ নষ্ট করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুইটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২হাজার ৫০০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION