শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারী সহ আহত ১০ গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় দলীয় কাজে সম্পৃক্ত না থাকায় পদ হারালেন বিএনপি নেতা টুঙ্গিপাড়ায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার আড়াই হাজার মিটার চায়না দুয়ারি জাল উদ্ধার মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ গোপালগঞ্জে ৬৫০ পিচ ইয়াবা ও বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার,গ্রেপ্তার দুই

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬, ৮.৩৭ পিএম
  • ৪৯ Time View
63

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ইজিবাইক চালক শহিদুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ।আজ বুধবার (১০ জুন) বিকেলে পার্শ্ববর্তী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি সড়কের পাশের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাতুব্বরের ছেলে।এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের ভাই শাহিদুল মাতুব্বর জানান, গত ৬ জুন সকালে তার ভাই শহিদুল ইসলাম ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরদিন ৭ জুন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।পরে তারা জানতে পারেন, নুর হোসেন ও পলাশ শেখ শহিদুলকে সঙ্গে নিয়ে গিয়েছিল। তাদের অভিযোগ, ইজিবাইক ছিনতাই করে শহিদুলকে হত্যা করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের জিডি হওয়ার পর দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION